Event

Distribution of Winter Clothes initiative by Sarodiya

Event Description

'শারদীয়া'-র বড়দিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিতভাবে উদযাপনে আপনাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা আমাদের আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। তাই প্রতিবছরের ন্যায় এবছরও 'শারদীয়া' কিছু দুঃস্থ পথশিশু ও তাদের পরিবারের জন্য শীতবস্ত্র সংগ্রহ করবে এবং এদিনই তাদের হাতে সংগৃহীত নতুন ও পুরোনো শীতবস্ত্র তুলে দেবে । একইসাথে এই পথশিশুদের হাতে তুলে দেওয়া হবে কিছু উপহার । এই প্রচেষ্টা নিয়ে ৩০শে ডিসেম্বর,২০১৮(রবিবার) ঠিক বিকেল ৪টে থেকে 'শারদীয়া' থাকছে লেক মলের সামনে নতুন ও পুরোনো শীতবস্ত্র সংগ্রহ করার জন্য এবং সন্ধ্যে সাড়ে ৭টা থেকে তা তুলে দেওয়া হবে পথশিশু ও তাদের পরিবারের হাতে।

আশা রাখি বিগত দিনগুলির মতোই এই বিশেষ দিনটিতে নিজেদের ব্যস্ততার মধ্যেও খানিকটা সময়ের জন্য এই পথশিশুদের মুখে একটু হাসি ফোটাতে 'শারদীয়া'-র পাশে পাবো আপনাকেও । চলে আসুন নিজের পরিবার, স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে 'শারদীয়া'-র সাথে সামিল হতে।

আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগীতা একান্ত কাম্য ॥

স্থান - লেক মলের সামনে , রাসবিহারী ।

সময় - বিকেল ৪টে ।

তারিখ - ৩০/১২/২০১৮ (রবিবার) ।


শারদীয়া ,

8013571297/9903345753

Recent Events

  • 28
  • Aug

Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026

  • Fri at 04:00 pm
  • Lighthouse For The Blind, Rashbehari, Kolkata

২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার...

  • 23
  • Aug

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Midnapore - Durga Puja Special

  • Sun at 11:00 am
  • Jamra Shyampur, Ramnagar, Purba Medinipur

আসন্ন শারদোৎসবের আনন্দ আর একটু ভাগ...

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

Lets Change the world we all together, join us now as a volunteer