Event

Lal Matir Sorane | লাল মাটির সরানে

Event Description

লাল মাটির সরানে......

হাড়হিম করা এই শীতে গ্রামবাংলার সাধারণ মানুষের অবস্থা হয়ে ওঠে অত্যন্ত করুণ । শীতের এই তীব্রতায় এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চায় 'শারদীয়া' । তাই বীরভূমের প্রত্যন্ত এক গ্রাম দাঁড়কার, নিত্য দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা অসহায় কিছু মানুষদের উষ্ণতায় মুড়ে দিতে চলেছে 'শারদীয়া' । আগামী ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৮ (রবিবার) বীরভূমের দাঁড়কা গ্রামের মানুষদের হাতে আমরা তুলে দেব কম্বল এবং কিছু গরম শীতপোশাক । এছাড়াও গ্রামের শিশুদের জন্য থাকবে দৈনন্দিন জীবনের কিছু অপরিহার্য জিনিসের উপহার । এই বিশেষ দিনে আনন্দের মাত্রা আরও একটু যোগ করতে গ্রামবাসীদের জন্য থাকবে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ।

আপনারা যদি এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে ইচ্ছুক হন, তাহলে আমাদের হাতে তুলে দিতে পারেন কম্বল, শীতপোশাক বা এইগুলি কেনবার জন্য অর্থমূল্য । শিশুদের কিছু উপহার দিতে ইচ্ছুক হলে উপহার বা উপহারের অর্থমূল্য তুলে দিতে পারেন আমাদের হাতে । এই সবকিছু আমরা পৌঁছে দেব এই গ্রামবাসীদের কাছে, তুলে দেব তাঁদের হাতে। আশা রাখি বিগত দিনগুলির মতোই 'শারদীয়া'-র এই প্রয়াসেও আপনাদের পাশে পাব । আসুন সকলে মিলে এঁদের দিকে বাড়িয়ে দিই উষ্ণতার হাত। সকলের সহযোগিতা একান্ত কাম্য ।


স্থান - দাঁড়কা গ্রাম, বীরভূম জেলা ।

তারিখ - ৪ঠা ফেব্রুয়ারী, ২০১৮ (রবিবার) ।

সময় - সকাল ১১টা থেকে বিকেল ৩টে ।


*সহৃদয় ব্যক্তিরা অনলাইনে ট্রান্সফার বা paytm করতে পারেন এই ডিটেইলসে :--

Any donation for SARODIYA will be accepted thankfully.

** Please note that cheques will be in favour of SARODIYA.

Bank details for online transfer: A/C name: SARODIYA.

Kotak Mahindra Bank, H. B. Sarani (N.S.Road) Branch, Kolkata.

Account No – 1012280398

IFS code - KKBK0006570

Paytm - 8013571298


শারদীয়া

8013571298

9903345753

Recent Events

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

  • 22
  • Mar

Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026

  • Sun at 03:00 pm
  • Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra

#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...

  • 08
  • Mar

Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge

  • Sun at 12:00 pm
  • The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......

  • 02
  • Mar

Sarodiya Phool Dol | 2026 | শারদীয়ার ফুল দোল

  • Mon at 04:00 pm
  • Lighthouse For The Blind, Rashbehari, Kolkata

#দৃষ্টিহীন_শিশুদের_সাথে...

Lets Change the world we all together, join us now as a volunteer