Event

SARODIYAr BARSHOBARON Happy New Year 2017

Event Description

"শারদীয়ার বর্ষবরণ - ২০১৭"

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা,

পুরোনো সমস্ত জড়তা কাটিয়ে নতুন বছর ২০১৭ একদম দোরগোড়ায় এসে উপস্থিত একরাশ নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন আকাঙ্খা সঙ্গে নিয়ে । আর এই নতুন বছরকে স্বাগত জানাতে বছরের ঠিক প্রথম দিনটিতেই থাকছে ২০১৭-তে 'শারদীয়া'-র প্রথম পদক্ষেপ 'শারদীয়ার বর্ষবরণ' । বড়দিনে 'শারদীয়া'-র প্রয়াসের সার্থকমন্ডিত উদযাপন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা আমাদের আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে শতগুণ । তাই এবছরের সফলতায় উজ্জীবিত হয়ে আগত নতুন বছরের শুভলগ্নেও কিছু পথশিশু ও তাদের পরিবারের হাতে সংগৃহীত নতুন ও পুরোনো শীতবস্ত্র আবারও তুলে দেবে 'শারদীয়া' । একইসাথে এই পথশিশুদের হাতে তুলে দেওয়া হবে কিছু উপহার । এই প্রচেষ্টা নিয়ে ১লা জানুয়ারী,২০১৭(রবিবার) ঠিক বিকেল ৪টে থেকে 'শারদীয়া' থাকছে শোভাবাজারে এবং বিকেল সাড়ে ৫টা থেকে থাকছে হেদুয়ায় ।

আশা রাখি বিগত দিনগুলির মতোই এই বিশেষ দিনটিতে নিজেদের ব্যস্ততার মধ্যেও খানিকটা সময়ের জন্য এই পথশিশুদের মুখে একটু হাসি ফোটাতে 'শারদীয়া'-র পাশে পাবো আপনাকেও । চলে আসুন নিজের পরিবার, স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে শারদীয়ার সাথে নতুন বছরের প্রথম দিনটিতে পথশিশুদের সাথে বর্ষবরণের মধ্যে দিয়ে সকলে মিলে করি মানবতার জয়গান । আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগীতা একান্ত কাম্য ॥


স্থান ও সময় - শোভাবাজার (বিকেল ৪টে), হেদুয়া (বিকেল ৫:৩০ টা)

তারিখ - ০১/০১/২০১৭

Recent Events

  • 28
  • Aug

Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026

  • Fri at 04:00 pm
  • Lighthouse For The Blind, Rashbehari, Kolkata

২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার...

  • 23
  • Aug

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Midnapore - Durga Puja Special

  • Sun at 11:00 am
  • Jamra Shyampur, Ramnagar, Purba Medinipur

আসন্ন শারদোৎসবের আনন্দ আর একটু ভাগ...

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

Lets Change the world we all together, join us now as a volunteer