Event

Being SANTA with SARODIYA in this X-MAS | Christmas Special | 2017

Event Description

কুয়াশার চাদরে জড়ানো শীতভোরে শহরটা যখন নিজেকে আলস্যের চাদরে মুড়ে পাশ ফিরে শোয়, ঠিক তখনই খোলা আকাশের নিচে রাস্তার ধারের শহরটার জীবনরক্ষার যুদ্ধ শুরু হয় হিমের সাথে যুদ্ধ করে ।

এই জীবনযুদ্ধে তাদের শরীরটাকে একটু উষ্ণতায় ঢেকে দিতে আপনাদের সকলের থেকে সংগৃহীত নতুন ও পুরাতন বস্ত্র এবং শীতবস্ত্র 'শারদীয়া পরিবার' তুলে দেবে ওই ফুটপাতে বসবাসকারী পথশিশু ও তাদের পরিবারের হাতে ।


এই প্রচেষ্টা বাস্তবায়িত করতে আগামী ২৫শে ডিসেম্বর,২০১৭ (সোমবার) 'শারদীয়া' থাকবে রাসবিহারীর দেশপ্রাণ শাসমল পার্কে ঠিক দুপুর ২টো থেকে । এদিন বস্ত্রবিতরণের পাশাপাশি একই সাথে আমাদের প্রাণের বান্ধবদের সাথে আমরা ভাগ করে নেব বড়দিনের খুশি, উদযাপন করব দিনটিকে সকলে মিলে ।

আর বছর শেষের এই মিলন মেলায় পাশে চাই আপনাকেও । ব্যস্ততার ফাঁকে দুপুর ২টোয় পরিবার,স্বজন এবং বন্ধুদের সঙ্গে একবার এই আনন্দযজ্ঞে এসে সামিল হয়ে আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করে তুলবেন এই আশা রাখি ।


আপনার উপস্থিতি একান্ত কাম্য ।


স্থান - দেশপ্রাণ শাসমল পার্ক (রাসবিহারী থেকে চেতলা যাবার পথে ডানদিকে) ।

তারিখ - ২৫শে ডিসেম্বর,২০১৭ (সোমবার) ।

সময় - দুপুর ২টো ।


ধন্যবাদান্তে,

শারদীয়া...

8013571298 / 9903345753

Recent Events

  • 28
  • Aug

Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026

  • Fri at 04:00 pm
  • Lighthouse For The Blind, Rashbehari, Kolkata

২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার...

  • 23
  • Aug

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Midnapore - Durga Puja Special

  • Sun at 11:00 am
  • Jamra Shyampur, Ramnagar, Purba Medinipur

আসন্ন শারদোৎসবের আনন্দ আর একটু ভাগ...

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

Lets Change the world we all together, join us now as a volunteer