Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026
Event Description
২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার ‘লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুলের দৃষ্টিহীন ভাই-বোনদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করতে চলেছে শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট।
এই আনন্দোৎসব থেকে যারা সবসময়ই ব্রাত্য, তাদের নিয়েই বিগত বছরগুলোর মতো এবারও ‘শারদীয়া’র এই ছোট্ট প্রয়াস। মনের দর্শনের মাধ্যমে সম্প্রীতির এই রাখিবন্ধন উৎসবকে সার্থকতার রূপ দিতে পাশে চাই তোমাদের সকলকে।
বন্ধু, গল্পের মতো সেই স্কুলবাড়িটায় এই দিনটায় সবাই চলে এসো—ভালোবাসার এই অমলিন বন্ধনে আবদ্ধ হতে। ছেলেরা ওই দৃষ্টিহীন বোনদের কাছ থেকে বেঁধে নিও রাখি, আর মেয়েরা সযত্নে ওই দৃষ্টিহীন ভাইদের হাতে বেঁধে দিও রাখি।
ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার এই উৎসবে সকলের উপস্থিতি একান্ত কাম্য।
স্থান:
লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড
১৭৪, এস. পি. মুখার্জী রোড, কলকাতা–২৬
রাসবিহারী সি. ই. এস. সি. বিল্ডিং,
টালিগঞ্জ থানার ঠিক পাশেই।
তারিখ: ২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার)
সময়: বিকেল ৩টে থেকে ৫টা।
শারদীয়া…
8013571298
9903345753
-
Location:
-
Start Date & Time:
28 Aug, 2026, 04:00 pm
-
End Date & Time:
28 Aug, 2026, 06:00 pm
-
Website:
-
Share:
-
Recent Events
- 11
- Oct
Sarodiya Anandadhara 2026
- Sun at 03:00 pm
- The Refuge, Sealdah
শারদীয়ার আনন্দধারা ২০২৬... পুজোর...
- 28
- Aug
Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026
- Fri at 04:00 pm
- Lighthouse For The Blind, Rashbehari, Kolkata
২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার...
- 23
- Aug
Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Midnapore - Durga Puja Special
- Sun at 11:00 am
- Jamra Shyampur, Ramnagar, Purba Medinipur
আসন্ন শারদোৎসবের আনন্দ আর একটু ভাগ...
- 19
- Jul
Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special
- Sun at 04:00 pm
- Jagannath Mandir Talpukur
‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...
