Event

Icchedana

Event Description

#একঝাঁক_ইচ্ছে_ডানা

#যাদের_আজ_উড়তে_মানা

#মিলবেই_তাদের_অবাধ_স্বাধীনতা... .. .

রঙের প্যালেট রঙিন কাগজ তুলির আঁচড় মোমের বাহার ফুলের নক্সা বালির কারু হাতের স্পর্শ, জীবন হয়ে উঠুক আর একটু রঙিন। ছোট ছোট হাত গুলো পাক স্বপ্নের ফেরিওয়ালার ম্যাজিক বাক্সের এক ঝাঁক হস্তশিল্পের রকমারি সম্ভার। প্রতিটা শিশুই সম্ভাবনায় এককভাবে নিজস্ব কিছু গুণে সমৃদ্ধ । তাই 'শারদীয়া' এবার হাজির এই খুদেদের সেই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার প্রচেষ্টায় । রং,তুলি,কাগজ দিয়ে তাদের শিল্পীসত্ত্বার বহিঃপ্রকাশ ঘটানোর আর তাদের স্বপ্নগুলোকে বাস্তবের পথ খুঁজে দেবার এক আয়োজন করা হয়েছে 'দ্য রিফিউজ' -এ আগামী ২৪ শে জুলাই,২০১৬ (রবিবার)। আগামীদিনে এই খুদেদের স্বনির্ভর হবার পথ দেখাবে তাদেরই মধ্যে সুপ্ত এই প্রতিভাগুলি । 'দ্য রিফিউজ' -এর এই খুদেদের সেই পথে এগোতে সাহায্য করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কিছু বিশিষ্ট শিল্পীগণ । যাঁরা এই ছোট ছোট হাতগুলিকে জাদুস্পর্শের মাধ্যমে করে তুলবেন এক নতুন আলোর পথযাত্রী । এই খুদেদের স্বপ্নগুলোকে ইচ্ছেডানা দেবার এই প্রচেষ্টায় আপনাকেও পাশে পেতে চায় 'শারদীয়া' । আশা রাখি আপনার উপস্থিতির মাধ্যমে আমাদের এই উদ্যোগ সাফল্যমন্ডিত হয়ে উঠবে ।

স্থান - দি রিফিউজ,

১২৫এ, বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রীট.

কলকাতা – ৭০০০১২.

তারিখ - ২৪শে জুলাই, ২০১৬ (রবিবার)

সময় – বিকেল ৩টে থেকে ৬টা


শারদীয়া একটি ফেসবুক পরিবার

৮০১৩৫৭১২৯৮/৯৯০৩৩৩৪৫৭৫৩

Recent Events

  • 28
  • Aug

Sarodiya Rakhi Bandhan Utsav | Raksha Bandhan 2026

  • Fri at 04:00 pm
  • Lighthouse For The Blind, Rashbehari, Kolkata

২৮শে আগস্ট ২০২৬ (শুক্রবার) কলকাতার...

  • 23
  • Aug

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Midnapore - Durga Puja Special

  • Sun at 11:00 am
  • Jamra Shyampur, Ramnagar, Purba Medinipur

আসন্ন শারদোৎসবের আনন্দ আর একটু ভাগ...

  • 19
  • Jul

Sarodiya Anandadhara 2026 - Barrackpore - Durga Puja Special

  • Sun at 04:00 pm
  • Jagannath Mandir Talpukur

‘শারদীয়া’-র আনন্দধারা… "একটি মানবিক...

  • 10
  • May

SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026

  • Sun at 10:00 am
  • RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...

Lets Change the world we all together, join us now as a volunteer