SARODIYA LOVE CARNIVAL | 14th February 2017
Event Description
'শারদীয়ার লাভ-কার্ণিভাল'
বসন্ত জাগ্রত দ্বারে... পাতা ঝড়া গাছে আবার উঁকি দিচ্ছে কিশলয়, বছর ঘুরে আবারও এসে উপস্থিত ভালোবাসার মাস...ভালোবাসার ঋতু । সময়টা কাছের মানুষগুলোকে আরও একটু কাছের করে পাবার । আর ঠিক এই ভালোবাসার অমূল্য মুহূর্তগুলো 'শারদীয়া পরিবার' ভাগ করে নিতে চায় কিছু অনাথ শিশুদের সাথে । আগামী ১২.০২.২০১৭ (রবিবার) ঠিক বিকেল ৩টে থেকে 'শারদীয়া' থাকবে 'দেবমাল্য সেবা মিশন'-এ ( ডুমুরজলা-হাওড়া) । এখানেই প্রায় ৫০জন শিশুর সাথে আমরা সকলে উদযাপন করব ভালোবাসার এই উৎসব । ভালোবাসার এই মাহেন্দ্রক্ষণে 'শারদীয়ার লাভ কার্ণিভাল'- এ আপনাদের সকলের সাদর আমন্ত্রণ । পরিবার, স্বজন , বন্ধুবান্ধব সকলকে নিয়ে চলে আসুন এই অনাথ শিশুগুলির স্বল্প ভালোবাসা সম্বলিত জীবনে একটু ভালোবাসার ছোঁয়ায় ভরিয়ে দিতে । আসুন ওদের সাথে ভাগ করে নিই একটু খুশি, একটু আনন্দ আর অনেকটা ভালোবাসা ।
আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য ॥
স্থান - 'দেবমাল্য সেবা মিশন'(ডুমুরজলা, হাওড়া)
তারিখ - ১২.০২.২০১৭ (রবিবার)
সময় - বিকেল ৩টে
শারদীয়া,
8013571298
9903345753
-
Location:
-
Start Date & Time:
12 Feb, 2017, 05:30 am
-
End Date & Time:
12 Feb, 2017, 05:30 am
-
Website:
-
Share:
-
Recent Events
- 10
- May
SARODIYA RAKTODAAN UTSAV | Blood Donation 2026
- Sun at 10:00 am
- RAMA KRISHNA MISSION SEVA PRATISHTHAN, Hazra, Kalighat, Kolkata 700026
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের...
- 22
- Mar
Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
- Sun at 03:00 pm
- Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra
#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...
- 08
- Mar
Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge
- Sun at 12:00 pm
- The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......
- 02
- Mar
Sarodiya Phool Dol | 2026 | শারদীয়ার ফুল দোল
- Mon at 04:00 pm
- Lighthouse For The Blind, Rashbehari, Kolkata
#দৃষ্টিহীন_শিশুদের_সাথে...
