Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
Event Description
#বিদ্যারত্ন
"সাদর আমন্ত্রণ"
বিদ্যারত্ন স্কলারশিপ অনুষ্ঠান, ২০২৬
স্বপ্ন থেমে থাকে না, যদি পাশে থাকে সহমর্মিতা।
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘ ১৪ বছর ধরে মানবিক সেবার পথে এগিয়ে চলেছে। সেই পথচলারই এক উজ্জ্বল অধ্যায় ‘বিদ্যারত্ন’ স্কলারশিপ, যার মাধ্যমে আর্থিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নকে ডানা দেওয়ার প্রয়াস আমরা বিগত তিন বছর ধরে চালিয়ে আসছি।
এই বছর ২০২৬ সালের বিদ্যারত্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে, তাদের আগামী দিনের পথে একটুখানি সাহস ও আশ্বাস হয়ে।
শারদীয়া বিশ্বাস করে, মেধা কখনো অর্থের কাছে পরাজিত হতে পারে না। সুযোগ পেলে স্বপ্ন একদিন আলোর মুখ দেখবেই।
এই মানবিক আয়োজনের দিনে আপনার গৌরবময় উপস্থিতি হয়ে উঠবে তাদের প্রেরণা, আর আমাদের প্রয়াসের শক্তি।
তারিখ: ২২ মার্চ ২০২৬ (রবিবার) ।
সময়: বিকেল ৩টা থেকে ।
স্থান: স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম, মৌলালি যুব কেন্দ্র, কলকাতা ।
আপনার মানবিক উপস্থিতি সাক্ষী থাকুক, একটি স্বপ্নের, একটি ভবিষ্যতের, একটি আলোর যাত্রায়।
শারদীয়া;
8013571298
9903345753
-
Location:
-
Start Date & Time:
22 Mar, 2026, 03:00 pm
-
End Date & Time:
22 Mar, 2026, 07:00 pm
-
Website:
-
Share:
-
Recent Events
- 22
- Mar
Sarodiya Vidyaratna Scholarship Ceremony | Sarodiya Annual Program 2026
- Sun at 03:00 pm
- Swami Vivekananda Auditorium Moulali Yuva Kendra
#বিদ্যারত্ন "সাদর আমন্ত্রণ"...
- 08
- Mar
Sarodiya Women's Day Celebration 2026 - The Refuge
- Sun at 12:00 pm
- The Refuge - Bipin Behari Ganguly Street, Lebutala, Bowbazar, Kolkata 700014
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০২৬......
- 02
- Mar
Sarodiya Phool Dol | 2026 | শারদীয়ার ফুল দোল
- Mon at 04:00 pm
- Lighthouse For The Blind, Rashbehari, Kolkata
#দৃষ্টিহীন_শিশুদের_সাথে...
- 26
- Jan
Titirsha Annual Sports Prorgram | Republic Day Special 2026
- Mon at 09:30 am
- Rajarhat, Kolkata
প্রজাতন্ত্র দিবসে বিশেষ...